```
টাংগাইলে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

টাংগাইলে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

টাঙ্গাইলের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ডেলি করটিয়া এলাকায় আজাদ ট্রেডিং নামের প্রতিষ্ঠানে এ অভিযান […]

মধুপুরে শিয়ালের কামড়ে ২১ জন আহত

মধুপুরে শিয়ালের কামড়ে ২১ জন আহত

মধুপুরে শিয়ালের কামড়ে গত ১১ ঘণ্টায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ২১ জন। শনিবার (১০ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একের পর এক আহত রোগী হাসপাতালে আসায় হাসপাতালের চিকিৎসকেরাও বিস্ময় প্রকাশ করছেন। হঠাৎ করে এমন রোগী আসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মীদেরও হিমশিম খেতে হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের […]

বিরোধী দল এখনই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে-আযম খান

বিরোধী দল এখনই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে-আযম খান

বিরোধী দল এখনই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে মন্তব্য করে মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বিরোধী দল মনে করে– রাজপথে স্লোগান দিলে সরকার এখনই পদত্যাগ করবে। এখনই তারা ক্ষমতায় চলে যাবে। এটা কি হবে? তিনি বলেন, আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। আমাদের ধাক্কা দিয়ে ভাঙা যাবে না। একমাত্র জনগণ ফেলতে পারবে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে […]

জাতীয় গ্রিডে প্রতিদিনই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে-টুকু

জাতীয় গ্রিডে প্রতিদিনই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে-টুকু

জাতীয় গ্রিডে প্রতিদিনই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আরো পড়ুনঃ কিছু লোক সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপতৎপরতা চালাচ্ছে শহরে অটোরিকশার যানজট নিয়ন্ত্রণের বিষয়ে […]

কিছু লোক সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপতৎপরতা চালাচ্ছে

কিছু লোক সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপতৎপরতা চালাচ্ছে

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ইতোমধ্যে পূজার কার্যক্রম শুরু হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সব গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এ বছর আরও ভালোভাবে পূজা উদযাপন করতে পারবো। তবে কিছু দুষ্ট লোক আছে, যারা বিভিন্নভাবে সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপকৌশল, অপতৎপরতা চালাচ্ছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি। […]

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মজলুম সাধারণ মানুষকে স্বস্তি ও শান্তি দেওয়া এবং সবার বাসযোগ্য একটি সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। মওলানা ভাসানীর কর্মময় জীবন আমাদের অত্যন্ত প্রেরণা হিসেবে কাজ করবে। তাদের রেখে যাওয়া কর্মকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে […]

টাংগাইলের তাঁত শিল্প অস্তিস্ত সংকটে

টাংগাইলের তাঁত শিল্প অস্তিস্ত সংকটে

কাঁচামালের মূল্য বেড়েছে। সেইসঙ্গে পাওয়ার লুমের অসম প্রতিযোগিতা। সবমিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। তবে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই শিল্প। এ উৎসব উপলক্ষে প্রায় ৯০ হাজার পিস তাঁতের শাড়ি বিক্রির আশা করছেন ব্যবাসায়ীরা। ২০২৫ সালের ৯ ডিসেম্বর ভারতের দিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় […]

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় সুইডেন প্রবাসী নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় সুইডেন প্রবাসী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কাজী দেশ (২৮) নামে এক সুইডেন প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আরো পড়ুনঃ ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জনের মৃত্যু নিহত কাজী দেশ উপজেলার ব্রাক্ষণশাসন এলাকার কাজী আল হেলালী মোস্তফা ওরফে রিপন কাজীর একমাত্র ছেলে। তিনি […]

ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জনের মৃত্যু

ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় আঠারোচূড়া বিলে এ ঘটনা ঘটে। আরো পড়ুনঃ ঘাটাইলে গৃহবধুকে পিটিয়ে হত্যা স্বামী আটক সাইফুল ইসলাম পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য রওশনারা বেগম জানান, প্রতিদিনের […]

গোপালপুর বিয়ের রাতেই অসুস্থ হয়ে বরের মৃত্যু

গোপালপুর বিয়ের রাতেই অসুস্থ হয়ে বরের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিয়ের রাতেই অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে বরের মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মাথায় তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর […]

```

আমাদের মধুপুর ২৪