মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকার দুই যাত্রী নিখোঁজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীর নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই যাত্রীরা হলেন উপজেলার দুর্গাপুর গ্রামের শামসুল হকের ছেলে মুক্তার আলী (৩২) ও টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের রাঙ্গারচিড়া গ্রামের মৃত আ. রহমান প্রামাণিকের ছেলে বাবু প্রামাণিক (৩০)।

৮ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে আটটায় উপজেলার জোকারচর খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। নৌ পুলিশের টাঙ্গাইল আঞ্চলিক পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও সহকারি পুলিশ সুপার হেলাল উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন জানান, গতরাতে জোকারচর খেয়াঘাটে নৌকায় কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। সকল যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার নদীতে ডুবে যায়। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান পরিচালনা করছেন। এ প্রতিবেদন লেখা (বিকাল ৪ টা) পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা যায়নি। এঘটনায় বাল্কহেডটি জব্দ, চালক মাসুম গাজী ও সহকারি রাশেদুল ইসলামকে আটক করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102