মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ভিপি নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নতুন উপজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা মোড় চত্বরে এই অফিস উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ভার্চুয়ালি বক্তব্যে সভাপতি নুরুল হক বলেন, জনসাধারণের মন জয় কিভাবে করা যায়, সেই অনুযায়ী সৃজনশীল রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে হবে। যারা স্থানীয় নির্বাচন করবেন এখন থেকেই প্রস্তুতি নিন। গণঅধিকার পরিষদ দেশে নতুন রাজনীতি ও নেতৃত্ব প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যাদের আগ্রহ ও যোগ্যতা আছে তাদেরকেই নেতা হিসেবে তৈরি করা হবে। আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে নাগরপুর উপজেলার স্থানীয় জনসাধারণ ও সকল পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সুমন এর সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদ সাবেক আহ্বায়ক পাঠান আজাহার, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, নাগরপুর গণঅধিকার পরিষদ আহ্বায়ক মো. আল আমিন, সদস্য সচিব মো. বুলবুল সরকার, যুব অধিকার পরিষদের সভাপতি মো. শিপন রানা সহ সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102