মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে ৫ ডাকাতকে গণপিটুনি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতিকালে পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রুলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ডাকাতরা হলেন- আরিফুল, রাসেল, বেল্লাল, মুকুল ও আছান আলী।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গোবিন্দাসী ঘাটে কাজ শেষে যমুনা নদী দিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন কয়েকজন শ্রমিক। রাত ৯টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছলে নৌকা সহকারে ডাকাত দল তাদের ওপর আক্রমণ করে কয়েকজনকে কুপিয়ে আহত করে। এসময় শ্রমিকরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পাঁচ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে রাত ১২টার দিকে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102