মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

টাঙ্গাইল এসএ পরিবহনের কাউন্টারে থেকে ১৬ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের এসএ পরিবহনের কাউন্টারে থেকে ১৬ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে শহরের পূর্ব আদালত পাড়া ঢাকা-টাঙ্গাইল রোডের দক্ষিণ পাশে এস.এ পরিবহনের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ করা হয়। টাঙ্গাইল সদর থানার এসআই জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সদর থানার এসআই জয়নাল আবেদীন জানান, আমাদেরকে উর্ধতন কর্মকর্তা সংবাদ দেন। পরে এস.এ পরিবহনের কাউন্টার থেকে সিগারেট গুলো পাওয়া যায়। এ সময় ১৬ বস্তায় ১৬ হাজার প্যাকেট ডারবি ও হলিউড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭-৮ লাখ টাকা। সিগারেট গুলো গাইবান্ধা ও বগুড়া থেকে এসেছে। গাইবান্ধার শাহেদ নামের একজন পাঠিয়েছে। এই সিগারেট গুলো টাঙ্গাইলের জব্বার নামের একজন রিসিভ করবে। তাদেরকে কল দিলেও তাদের ফোনে পাওয়া যাইনি। সিগারেট গুলো থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102