মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ঘাটাইলে পিকআপের ধাক্কা ১০ পোশাককর্মী আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের ছুটি শেষে পিকআপে কর্মস্থলে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন ১০ জন পোশাককর্মী। এই ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল ভোর ৫টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বাঞ্চলের আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ঈদগাঁহ মাঠ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মো. শহীদ মিয়া (৩৪), তার স্ত্রী মোছা. ফেরদৌসী বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে মো. পলাশ আকন্দ (২৫) এবং একই জেলার সাঘাটা উপজেলার আব্দুল হাইয়ের ছেলে মামুন মিয়া (২৪)। অপর আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারাও একই জেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, শুক্রবার ফজরের নামাজের আগে সিংগুরিয়া মসজিদের সামনে ঢাকাগামী হানিফ পরিবহন একটি বাস দাঁড় করিয়ে যাত্রীদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলো। হঠাৎ ভোর ৫টার দিকে ঢাকাগামী ১০ জন যাত্রী নিয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৫ জনসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়।

পিকআপে থাকা যাত্রীরা সবাই আঘাত পায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন নামে একটি বাস ঢাকা যাচ্ছিলো। বাসটি যাত্রীদের ফজরের নামাজের জন্য সিংগুরিয়া ঈদগাঁ মাঠ সংলগ্ন মসজিদের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ যাত্রীবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা সবাই আহত হন। এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল রানা ঘটনার সততা নিশ্চিত করে বলেন, যাত্রীদের ফজরের নামাজের জন্য হানিফ পরিবহন নামে বাসটি মসজিদের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি পিকআপ পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ১০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে কেউ ভূঞাপুর, কালিহাতী ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102