মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিমি জুড়ে যানবাহনে ধীরগ‌তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঈদুল আজহার ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি ও যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

এ দিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেনের কাজ, চালকদের এলোমেলো গাড়ি চালানো কারণে ঈদের ছুটির আগেই প্রতিনিদিনই যানবাহনের চাপ বৃদ্ধির ফলে এই অংশের কোথাও কোথাও থেমে থেমে যানজট, ধারগতি বা কখনো কখনো যানজটের কবল থেকে মুক্তি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় চালকদের।

বুধবার (১২ জুন) ভোর থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন ও সেতু পূর্ব টোল প্লাজা এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকাজুরে প্রায় দিনভর থেমে থেমে যানজট সৃষ্টি ও যানবাহন চলাচলে ধীরগতি ছিল। পরে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টাপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, মঙ্গলবার (১১ জুন) মধ্যরাত থেকে বঙ্গবন্ধু পূর্ব পাড় থেকে যানজট শুরু হয়। পরে ধীরে ধীরে যানজট গিয়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে। তবে ঢাকা ও উত্তরবঙ্গগামী পরিবহনগুলো সেতু পার হয়ে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কমতে থাকে যানজট।

রংপুর থেকে ছেড়ে আসা কোরবানি পশুবাহী ট্রাক চালক ইদ্রিস আলী বলেন, কয়েক দিন ধরে রংপুর থেকে কোরবানি পশু নিয়ে ঢাকার গাবতলী যাচ্ছি। কিন্তু সেতু পার হয়ে এলেঙ্গা সড়কে প্রতিদিনই যানজটের কবলে পড়তে হচ্ছে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পোঁছতে পারছি না। এখানেই দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয়।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, গত সোমবার রাত ১২ টা থেকে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সেতু উভয় টোল দিয়ে সেতুতে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার করে এবং এর বিপরীতে টোল আদায় হয় ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা’।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত গাড়ির অতিরিক্ত চাপ ও ধীরগতি ছিল। এছাড়া এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ ও সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এমন যানজট সৃষ্টি হয়। তবে দুপুরের পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102