মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারের ধলেশ্বরী সেতু টোলমুক্ত ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিনে ধলেশ্বরী সেতু টোলমুক্ত ঘোষণা করেছে স্থানীয় ছাত্র-জনতা। এ ঘটনায় সাধারণ জনগণ ও যানবাহন চালকরা আনন্দিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ছাত্র-জনতা একত্রিত হয়ে সেতুর টোল আদায় কেন্দ্রে উপস্থিত হন। পরে আদায়কারীদের সরিয়ে দিয়ে সেতুকে টোলমুক্ত ঘোষণা করেন তারা।

স্থানীয় বাসিন্দাদের মতে, সেতুটি টোলমুক্ত করার প্রতিশ্রুতি থাকলেও আওয়ামী লীগের কিছু অসাধু নেতাকর্মী ও কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে টোল আদায়ের কাজ পরিচালিত হচ্ছিল। তারা মিথ্যা দরপত্রের মাধ্যমে টোল আদায়ের কার্যাদেশ নিয়েছিলেন এবং নিজেদের ইচ্ছামতো টোল নির্ধারণ করে যানবাহন চালকদের তা দিতে বাধ্য করছিলেন।

কিন্তু এতদিন কেউ ভয়ে প্রতিবাদ করতে পারেনি। অবশেষে ছাত্র-জনতা একজোট হয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিনের এই শোষণের হাত থেকে মুক্ত করে এবং স্বৈরশাসকের দোসরদের বিতাড়িত করে সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102