মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

টাংগাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) সকালে গালা ইউনিয়ন বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইতিপূর্বে গালা গ্রামে ৩/৪ মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছে। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে বিনীত আবেদন তদন্ত সাপেক্ষে দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102