মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

দেলদুয়ারে দুই মাদক ব্যবসায়ী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০০ পিস ইয়াবা সহ ২ আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের টুকচানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। কারবারিরা ওই গ্রামের লেবু মিয়ার ছেলে মোহন মিয়ার নিকট ইয়াবা বিক্রি করতে এসেছিলো। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া থানার টেংখালি গ্রামের মৃত আহাম্মদ হোসেনের ছেলে হামিদুল হক (৫৪) ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর থানার মোহনপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আলম মিয়া (৪৮)।

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক নন্দন কুমার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাদের দেহ তল্লাসি করে ৫০০ পিহ ইয়াবা পাওয়া গেছে। তারা টুকচানপুর গ্রামের মোহন মিয়ার নিকট ইয়াবা বিক্রি করতে এসেছিলো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102