মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৈদুতিক সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানে বৈদুতিক সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে উপজেলার বৃহত্তর রামপুর পেশাজীবি এসোসিয়েশনের উদ্যোগে বৈদুতিক সামগ্রী বিতরণ করা হয়।

রামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ডুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, সাবেক ডিন এবং বৃহত্তর রামপুর পেশাজীবি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর আব্দুর রউফ। এতে বক্তব্য রাখেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান, জনতা ব্যাংক রামপুর শাখার সিনিয়র অফিসার মুনাব্বির আল মামুন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদ আল সাদ, শিক্ষার্থী মারিয়া জাহান মুক্তি, আতিকুর রহমান প্রমূখ।

বক্তারা, এলাকার শিক্ষারমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া ও সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102