মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

টাংগাইলে হাত ধোয়া দিবস পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘স্বাস্থ্য সুরক্ষার পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) খান মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সঠিক উপায়ে হাত ধোয়া প্রদর্শন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102