মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

কালিহাতীতে আন্ডারপাসের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

এ সময় বক্তারা বলেন, মহাসড়কের দু’পাশে অন্তত ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদ ও বাজার রয়েছে। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় অর্ধ শতাধিক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বর্তমানে এই মহাসড়ক ৪ লেনে উন্নতিকরণের কাজ চলছে। এখানে আন্ডারপাস রাখা হয়নি। আন্ডারপাস না হলে দুর্ঘটনা আরও বেড়ে যাবে। আমরা বাধ্য হয়ে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছি। পরে ইউএনও স্যার আন্ডারপাসের আশ্বাস দেয়ায় অবরোধ তুলে নিয়েছি। দ্রুত আশ্বাস বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানান তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসাইন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব শিগগিরই এলাকার মানুষের দাবি পূরণের চেষ্টা করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102