ফাইনালে মেসিকে ঘিরেই বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন স্পেন কোচ

ফাইনালে মেসিকে ঘিরেই বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন স্পেন কোচ

বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে থামানোই স্পেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ চলতি আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা আর্জেন্টাইন অধিনায়কই আলবিসেলেস্তাদের আক্রমণের মূল চালিকাশক্তি। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের আগে মেসিকে ঘিরেই বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফাইনালের আগের সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে স্পষ্ট জানিয়ে দেন, মেসিকে কোনো […]

টাংগাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক প্রিন্স

টাংগাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স। বুধবার (১৪ মে) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম তাকে এ দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় আরিফুল হক প্রিন্স বলেন, আমার ওপর অর্জিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। […]

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের […]

নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বাংলাদেশ,আইসিসিকে ই-মেইল

নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বাংলাদেশ,আইসিসিকে ই-মেইল

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দলে জায়গা হয়নি […]

ধনবাড়ীতে ১৫ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধনবাড়ীতে ১৫ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ১৫ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার সাড়ে তিন শতাধিক প্রতিযোগী। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যারাথনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। এছাড়া ধনবাড়ী একটি এস্টেটের মোতাওয়াল্লী […]

টাংগাইলে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা

টাংগাইলে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা

টাঙ্গাইলের চিলাবাড়ীর হাটখোলা খেলার মাঠে দৃষ্টিপ্রতিবন্ধীদের মনোমুগ্ধকর হাডুডু খেলা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে হাডুডু খেলা দেখে হাজারো দর্শনার্থী আনন্দে মেতে উঠেন। খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন বয়সী ১৪ জন দৃষ্টিপ্রতিবন্ধী খেলায় অংশ নেন। খেলা দেখতে কয়েক হাজার […]

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই চমক দেখাল বাংলাদেশ!!!

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই চমক দেখাল বাংলাদেশ!!!

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই চমক দেখাল বাংলাদেশ। বুধবার ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করলো পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। একটি গোল করেন মিডফিল্ডার মুনকি আক্তার। লাওসের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আন্না কিও ওনসি। খেলার শুরুতেই কর্নার আদায় […]

আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে

আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের শিক্ষা খাত ধ্বংসের পথে গিয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষার পথে আনতে হবে। বিএনপি সেই কাজটিই করবে। তিনি বলেন, আমাদের পড়ালেখার পাশাপাশি বাড়তি কারিকুলাম সর্ম্পকে জ্ঞান অর্জন করতে হবে। যাতে তরুণসমাজ বিভ্রান্ত না হয়। রোববার (০১ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হল রুমে পুলিশ লাইন্স আদর্শ […]

বিসিবিতে আবারও দুদকের অভিযান

বিসিবিতে আবারও দুদকের অভিযান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গত ১৫ এপ্রিল অভিযান পরিচালনা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা কার্যালয় থেকে তিন সদস্যের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। সেই ঘটনার এক মাস পেরোতেই আবারও বিসিবিতে হাজির দুদক। আজ (শনিবার) দুপুর ১টার দিকে মিরপুর শের-ই বাংলা […]