মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

নাগরপুরে সাবেক চেয়ারম্যান কিসুল আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় আসাদুজ্জামান খান কিসলু (৫৮) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) রাতে নাগরপুর সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নাগরপুর থানা পুলিশ।

আসাদুজ্জামান খান কিসলু নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বেকড়া গ্রামের মৃত সাত্তার খানের ছেলে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট নাগরপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্রদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় মো. তাইজুল ইসলাম নামে এক ছাত্র ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনের নামে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসাদুজ্জামান খান কিসলুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল তাকে আদালতে পাঠানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102