মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সখীপুরে নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সখীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) নয়া দিগন্তের সখীপুর উপজেলা সংবাদদাতার কাছে মুঠোফোনে শুভেচ্ছা জানিয়ে সংবাদ মাধ্যমটির সফলতা কামনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল-আমীন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সাবেক সহ-সভাপতি ও সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীব, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আবদুল লতীফ, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেন মোহাম্মদ পাটোয়ারী, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ প্রমুখ।

তারা সবাই নয়া দিগন্তের দীর্ঘ ২০ বছরের ত্যাগ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করে গণমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102