মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ

মির্জাপুরে এনটিভির স্টাফ রিপোর্টারের বাসায় চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকায় এনটিভির স্টাফ রিপোর্টার আরাফাত ইসলাম অনিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ মে) এ ঘটনা ঘটে। এ সময় তার বাসায় তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরের দল। এতে কোরবানি গরু কেনার জন্য রাখা ৫০ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বুধবার রাতে সাংবাদিক আরাফাত ইসলাম অনিক ও তার বড় বোন ইভা বলেন,  দুপুরে সংঘবদ্ধ চোরের দল বাসার তালা ভেঙ্গে ভিতরের ঢুকে। বাসার ভেতরে একে একে আলমারি ও শোকেস ভেঙ্গে কোরবানির জন্য রাখা নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। চুরির ঘটনায় কারা জড়িত তা তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102