মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

“এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে” প্রতিষ্ঠার ৪৪ বছরে প্রথম মধুপুর আদর্শ ফাজিল মাদরাসার সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৮৪৯ বার পড়া হয়েছে

“এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে “এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার ৪৪ বছর পর এই প্রথম টাঙ্গাইলের মধুপুরের ইসলামী শিক্ষার অনন্য প্রতিষ্ঠান মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসর প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পূণর্মিলনী, আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহার দ্বিতীয় দিন ৮ জুন (রবিবার) সকাল ৯ ঘটিকায় মাদরাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাবুল হাসান, উপজেলা একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ প্রমূখ। বিশেষ বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী। এ সময় ১৯৮১ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সকল ছাত্র/ছাত্রীদের পদচারণায় প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত হয়। এ ছাড়াও ক্ষণে ক্ষণে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে উঠে বন্ধুদের সাথে স্মৃতিচারণে আবেগী হয়ে উঠেন। পরে বিকেল ৩ ঘটিকা হতে সন্ধ্যা পর্যন্ত দেশ বরেণ্য বিভিন্ন ইসলামী সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় চলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102