মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫১৫৯৫ যানবাহন পারাপার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। এতে যানজট ও ধীরগতির কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ফিরতি পথে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এদিকে, যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় শনিবার রাত ১২টা পর্যন্ত ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ৩৩ হাজার ৩২৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৫০ টাকা। এর আগে শুক্রবার সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়। শনিবার সেতু দিয়ে শুক্রবারের চেয়ে ২ হাজার ৪১৩টি যানবাহন বেশি পারাপার হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102