রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীর জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি।
ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার কস্তুরিপাড়া, রাজাফৈর ও সিংনাসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ ও সভা করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা বেনজির আহমেদ টিটো বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল।
বেনজির আহমেদ বলেন, জুলাই আন্দোলনে তারেক রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন। তাই রাজনৈতিক শিষ্টাচার নেমে কথা বলা উচিত।
গণসংযোগে কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

