মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলদুয়ারে শিক্ষক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে
লালমনিরহাটে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ী থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪ এর ৩ নম্বর কম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৫)।

তিনি পঞ্চগড় সদরের রামদাস পঞ্চগ্রামের তৈয়ব আলীর ছেলে।বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেত ভুক্তভোগী। প্রাইভেট পড়ানো শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ভুক্তভোগীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

পরে বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন রবিউল। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা করেন। পরে শনিবার রাতে র‌্যাবের যৌথ অভিযানে টাঙ্গাইলের দেলদুয়ার থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102