মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

টাংগাইলে কড়াইয়ে টিকটিকির মল থাকায় গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল শহরের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আসাদুজ্জামান রুমেল বলেন, ‘‘দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায়, পচে যাওয়া দই সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির কড়াইয়ে টিকটিকির মল পাওয়ায় টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

এ বিষয়ে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ বলেন, ‘‘সাধারণত আমরা খুচরা দই বিক্রি করি। যে কারণে তৈরিকৃত দইয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না। তবে, এখন থেকে দেওয়া হবে।’’

অভিযানে পৌর স্যানেটারি ইন্সপেক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102