মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

ঘাটাইলের জনগণকে নিয়ে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করব-নাসির

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। তবু আদর্শ থেকে সরে যাইনি। তাই দল আমাকে মূল্যায়ন করেছে এবং ঘাটাইলের মানুষের ভালোবাসায় আমি কৃতজ্ঞ।

ঘাটাইলের জনগণকে নিয়ে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করব।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির আরো বলেন, ‘আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তারাই ফ্যাসিস্টদের সহযোগী।

গণ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102