মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় টাঙ্গাইল -ময়মনসিং আঞ্চলিক মহাসড়কের পাহাড়ি বন অঞ্চলের ঝলই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আর ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন বরিশালের চর ফ্যাশন উপজেলার রাকিব (২৬) ও ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পশ্চিম পাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ইয়াছিন (২৬)।

জানাযায়, তারা দুজন মোটরসাইকেল যোগে রসুলপুর বন এলাকা থেকে ঘাটাইলের উদ্দেশ্যে বন এলাকা পারি দেয়ার সময় মোটরসাইকেলের গতি বেপরোয়া থাকায় তা নিয়ন্ত্রিত না হওয়ায় রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লোগে। পিলারের সাথে বারি লেগে ওই দুই আরোহী ছিটকে পরে। এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি এমরানুল কবির।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102