মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই আপসহীন নেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সকলের কাছে অনুরোধ, নামাজ আদায় করে দেশ নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে যাতে দেশের মানুষের সেবা করতে পারেন।

এ ছাড়া জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন, তার জন্য দোয়া চাই।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের কাগমারী সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজ মাঠে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, টাঙ্গাইলের মাটি রাজনৈতিকভাবে ঐতিহাসিক মাটি। এই মাটিতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজের জায়গা হবে না।

আমি নির্বাচিত হলে শিক্ষিত বেকার ও বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করব। এ ছাড়াও চরাঞ্চল নদীতে যাতে আর না ভাঙে, সেজন্য স্থায়ী বেরী বাঁধের কাজ করবো।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102