মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ঘন কুয়াশায় টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গুনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পুলিশ জানায়, কুয়াশার মধ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গুনগ্রাম এলাকায় পৌঁছালে প্রান্তিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে। আহত ২২ জনের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102