মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

টাংগাইলে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এআই বিষয়ক ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে কোমলমতি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা বৃদ্ধি, যুক্তি–পাল্টা যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চা গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এআই বিষয়ক ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শহরের শাহীন স্কুলে আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সুফল ও কুফল নিয়ে তৃতীয় শ্রেণির পক্ষে ও বিপক্ষে শিক্ষার্থীরা যুক্তি উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আতিকুর রহমান। বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের লেকচারার তানিয়া সুলতানা তন্নী এবং টাঙ্গাইল প্রিক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শাহীনুর ইসলাম।

শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহীন স্কুল ইংরেজি ভার্সনের অধ্যক্ষ মো. মিলন সরকার। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102