মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

মির্জাপুরে ড্রাম্প ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ড্রাম্প ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার পাহাড়ি এলাকা থেকে প্রতিদিন রাত থেকে সকাল পর্যন্ত লাল মাটি ভর্তি শতাধিক ভাড়ি ড্রাম্প ট্রাক চলাচল করে। শুক্রবার সকালে গোড়াই ফ্লাইওভারের নিচে ওই নারী দাঁড়িয়ে ছিলেন।

এ সময় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ভিক্ষুক ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সরোয়ার জানান, ড্রাম্প ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

নিহতের পরিচয় শক্তানের চেষ্টা চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102