মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা নামাজ পড়ালেন ছাত্রলীগ নেতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রিয়াদ খান প্যারোলে মুক্তি পেয়ে বাবা শহীদুজ্জামান খানের জানাজার নামাজ পড়িয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী কবরস্থানে বাবার জানাজার নামাজ পড়ান তিনি। রিয়াদ খান উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত বছরের ২২ ডিসেম্বর থেকে রিয়াদ খান টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।

নিষিদ্ধ ছাত্রলীগের মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ বিষয়টি জানিয়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার তদন্তে রিয়াদ খানের সংশ্লিষ্টতা পাওয়ায় গত বছরের ২২ ডিসেম্বর সন্ধ্যায় রিয়াদ খানকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মল্লিক মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102