মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ঘাটাইলে পরিত্যক্ত মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে পরিত্যক্ত মাঠ থেকে খোরশেদ আলম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধলাপাড়া কমিউনিটি ক্লিনিকের পেছনের পরিত্যক্ত মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত খোরশেদ আলম ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের হারুন মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত খোরশেদ আলম রোববার সকাল ১০টার দিকে ওই ক্লিনিকের পেছনে শুয়ে ছিলেন। পরে বিকেল ৪টার দিকে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ঘাটাইল থানায় পাঠায়। স্থানীয়দের ধারণা তিনি প্রচুর মাদক সেবন করতেন।

বিষয়টি নিশ্চিত করে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মাহফুজ বলেন, ‘বিকেলে ধলাপাড়া বাজারের স্থানীয়রা সংবাদ দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। লাশ সুরতহাল করার জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102