মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বাসাইলে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আকাশকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়  র‌্যাব-১৪।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার বিকেলে জেলার মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাসাইল উপজেলার বাঘিল গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, স্বামী কৌশলে স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তী সময়ে যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ৪ জানুয়ারি কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, র‌্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102