মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

টাংগাইলের সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (৭০) জানাজা সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (৭০) জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল জজ আদালত প্রাঙ্গণ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

জোয়াহেরুল ইসলামের ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন বলেন, ‍“টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবরস্থানে বিকেলে বাবার কবরের পাশে দাফন করা হবে জোয়াহেরুল ইসলামকে।”

জোয়াগেরুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কলকাতার দমদম এলাকার ফনিক্স মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে জোয়াহেরুল ইসলাম মারা যান। তিনি স্ত্রী, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করার প্রস্তুতি চলছে।

জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রাচ্যের আলিগড়খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ভিপি জোয়াহের নামেই বেশি পরিচিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে আত্মগোপন করেন জোয়াহেরুল ইসলাম। গত ১৯ ফেব্রুয়ারি শারীরিক নানা জটিলতা নিয়ে কলকাতার দমদম এলাকার একটি বেসরকারি মেডিকেল সেন্টারে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102