মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ঘাটাইলে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে মোছা. তামান্না (১৩) ও মোছা. নিছা (১২) নামে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রত্নাআটা দারুল উলূম হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত মোছা. তামান্না উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি এলাকার আশরাফুল ইসলামের মেয়ে ও মোছা. নিছা মধুপুর উপজেলার শালিকা গ্রামের মনছুর আলীর মেয়ে। তারা দুজনেই ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার সুপার এনায়েত উল্লাহ কয়েকজন শিক্ষার্থী নিয়ে তার জমিতে কাজ করতে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে শিশুরা পাশের ডোবায় হাত-পা ধুতে গেলে ৪ জন ছাত্রী পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা দুই জনকে জীবিত উদ্ধার করলেও তামান্না ও নিছাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে ধলাপাড়া ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তামান্না ও নিছার মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান, দুই মাদ্রাসার শিক্ষার্থী ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102