মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে অবৈধ জাল জব্দ ও ধ্বংস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে গোমজানি বিল থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২২ জুন) দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গোমজানি বিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে বিলে স্থাপিত ২৯টি চায়না দুয়ারী জাল ও ৩টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৫৭ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।

অভিযান চলাকালে জব্দকৃত জালের কোনো মালিকানা দাবি না করায় ঘটনাস্থলেই সেগুলো বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা জূথী এবং সহকারী কমিশনার (ভূমি) মো: মোহাইমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: তারিকুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন, পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102