```
মধুুপুরে হারিয়ে যাচ্ছে গারোদের ‘আচিক ভাষা’

মধুুপুরে হারিয়ে যাচ্ছে গারোদের ‘আচিক ভাষা’

টাঙ্গাইলের মধুপুর গড়ের বন ও জনবসতির পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে গারো সম্প্রদায়ের জীবনযাত্রাও। বন উজাড় করে আনারস-কলা চাষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নতুন বসতি বাড়ায় ক্রমেই চাপের মুখে পড়ছে গারোদের নিজস্ব ‘আচিক ভাষা’ ও বৈচিত্র্যময় সংস্কৃতি। এতে অস্তিত্ব সংকটের দিকে যাচ্ছে তাদের আদি ইতিহাস-ঐতিহ্য। শিক্ষক সংকটে পাঠদানের সুযোগ কম সম্প্রতি সরকার গারো আচিক ভাষার বই বিদ্যালয়ে […]

টাংগাইলে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

টাংগাইলে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় মো. মামুন মিয়া (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মামুন শেরপুর জেলার শেরপুর সদর থানার চর […]

মধুপুরে কবিরাজির কথা বলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মধুপুরে কবিরাজির কথা বলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে কবিরাজি চিকিৎসার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। ঘটনার পর পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। মামলায় অভিযুক্তরা হলো- মধুপুর উপজেলার অরণখোলা এলাকার বাহারাম বাদশার ছেলে ইমাম হাসান হৃদয় (২৩), গোপদ এলাকার মকবুল হোসেনের ছেলে […]

মধুপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মধুপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরের জলছত্র এলাকায় গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রতন সিংহ (৫০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রতন সিংহের মরদেহ দেখতে পান স্থানীয়রা। মৃত রতন সিংহ মধুপুর পৌর শহরের আঙ্গিনাপাড়া এলাকার মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে। তিনি পৌর শহরের বাজারে একটি বরফকল পরিচালনার পাশাপাশি পাথর […]

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য […]

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত

‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৯ আগস্ট) সকালে উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন আদিবাসী উন্নয়ন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নানা শ্রেণি-পেশার মানুষ […]

মধুপুর আনারস চত্বর অটোরিকশার দখলে

মধুপুর আনারস চত্বর অটোরিকশার দখলে

মধুপুর বাসস্ট্যান্ড, আনারস চত্বর ও হাসপাতাল মোড় যেন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে দিন দিন ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বেড়েই চলেছে। অনিয়ন্ত্রিতভাবে এসব অটোরিকশা চলাচল করায় শহরের প্রধান সড়কগুলোতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। বিশেষ করে সকাল, দুপুর ও বিকেলের ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় যান চলাচল প্রায় […]

সংস্কারের অভাবে চলাচলে চরম দুর্ভোগ, দ্রুত সড়ক সংস্কারের দাবি

সংস্কারের অভাবে চলাচলে চরম দুর্ভোগ, দ্রুত সড়ক সংস্কারের দাবি

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান কাদা, কোথাও আবার জমে থাকে পানি। ভাঙাচোরা ও কাদায় পূর্ণ সড়ক পেরিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ চললেও টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বলাইদপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই সড়কটির দুরবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতে সড়কের বিভিন্ন […]

সাথী সিনেমা হল রোডের কাজের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ ও ব্যাবসায়ীরা

সাথী সিনেমা হল রোডের কাজের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ ও ব্যাবসায়ীরা

মধুপুর পৌর শহরের অন্যতম ব্যস্ত সড়ক সাথী সিনেমা হল রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় ব্যাবসায়ীরা । সড়ক উন্নয়ন কাজের ধীরগতির কারণে বর্তমানে রাস্তাটি কার্যত চলা চলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি দিন দিন বাড়ছে । ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর […]

মধুপুর ও ধনবাড়ীর মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ চলছে

মধুপুর ও ধনবাড়ীর মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ চলছে

টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা থেকে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যাতায়াতের কাঁচা সড়কটি সংস্কার করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হলো। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে কুড়াগাছা ইউনিয়নের পাহাড়িয়া এলাকায় এই সংস্কারকাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বিষ্ণনাই পাল গ্রামের […]

```

আমাদের মধুপুর ২৪