মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের পুলিশ সুপার পেলেন বিপিএম পদক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সার্বিক আইনশৃঙ্খলা শান্তিপূর্ন থাকা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা পদক পেলেন টাঙ্গাইলের দক্ষ পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পদক তাকে পরিয়ে দেন। সরকার মোহাম্মদ কায়সার অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত।

এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম প্রলিশ কর্মকর্তা, পুলিশ সদর দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরকার মোহাম্মদ কায়সার ২০২১ সালের (২৯ অক্টোবর) টাঙ্গাইল জেলায় যোগদান করেন। তারপর থেকে তিনি টাঙ্গাইলে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102