মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভৈরবে ৩ হাজার ভারতীয়  শাড়িসহ ২ জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫২ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবে নিউটাউন এলাকা থেকে ৯৪ বস্তা (৩ হাজার ৩শ ৫০) পিচ ভারতীয়  শাড়ি সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়  শাড়ী বহনকারী পিকআপটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর আদর্শ পাড়া গ্রামের সেলিম হাওলাদারের পুত্র আল আমিন হাওলাদার (৪০) ও সুনামগঞ্জ জেলার সদর থানার পূর্ব পাড়া গ্রামের মৃত সফর আলীর পুত্র মোঃআকতার হোসেন (২২)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শুল্ক ফাকিঁ দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ি আমদানির মামলায় ভৈরব থানায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের  ভিত্তিতে বুধবার ভোরে শহরের নিউটাউন এলাকার ওয়ারটন শো-রুমের সামনে থেকে পিকআপ ভর্তি ভারতীয় শাড়িসহ ২ জনকে এসআই মাজহারুল সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেছে। পিকআপ থেকে শুল্ক ফাকিঁ দিয়ে আমদানি করা ৩৩৫০পিচ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102