মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

এলেঙ্গায় নিম্নমানের খেজুর নামিদামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে অভিনব কায়দায় ভেজাল মসলা ও নিম্নমানের খেজুর নামিদামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে এলেঙ্গা পৌর এলাকার বাবুল মিয়ার কারখানায় মেয়াদোত্তীর্ণ রাঁধুনি মসলা ও মিষ্টি সজের সঙ্গে পাউডার মিশিয়ে নতুন করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এই গুরুতর অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নিম্নমানের খেজুর বিভিন্ন আকর্ষণীয় নামে মোড়কীকরণ, মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে ‘নিউ সোনার গাঁ ফার্ম’ মালিককে ১ লাখ টাকা এবং ‘এলেঙ্গা ফ্রুটস’ মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অসাধু ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। জব্দকৃত ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং এ ধরনের প্রতারণা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102