মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৪৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় নানা বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে মাশিয়ান (১৩) নামের এক মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে।

গতকাল রবিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সল্লা ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাশিয়ান কোরআনের হাফেজ ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, গোসল করার সময় মাশিয়ান নদীতে নিখোঁজ হয়।

পরে নদীর আশে পাশে থাকা স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজ মাশিয়ানের সন্ধান পাওয়া যায়নি।

উপজেলার সল্লা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম এ বিষয়ে নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে মাশিয়ান নামের ছেলের সঙ্গে আরো তিনজন গোসল করতে নেমে মাশিয়ান নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মগড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে চারজন ছেলে একত্রে গোসল করতে নামে তিনজন উঠতে পালেও  মাশিয়ান উঠতে পারেনি। তিনি আরো বলেন, ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102