মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ

ঘাটাইলে এক ব্যবসায়ীর দুটি ঘর আগুনে পুড়ে ছাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দত্তগ্রামে এক ব্যবসায়ীর দুটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ক্ষতি হয়েছে ১২ লাখ টাকা। স্থানীয় ইউপি সদস্য হাতেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের দত্তগ্রামের কোডবাড়ি পাড়ার শাহজাহান আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

শাহাজাহান আলীর বৃদ্ধা মা কদভান বিকেলে রান্না করার সময় অসাবধানতাবসত রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে ঘরে থাকা নগদ ৪ লাখ টাকাসহ ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক শাহজাহান আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102