মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে জমির মধ্যে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হিট ষ্টোকে আক্রান্ত হচ্ছে মানুষ, প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলের। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় দক্ষিণ গোপালপুর মন্ডলবাড়ি জামে মসজিদ কতৃপক্ষের আয়োজনে হেলেঞ্চা বিলের মধ্যে ইসতিসকা নামাজের আয়োজন করা হয়।

এতে ইমামতি, খুৎবা প্রদান এবং দোয়া পরিচালনা করেন ২০১ গম্বুজ মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুল্লাহ আল মামুন। গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানাসহ দক্ষিণ গোপালপুর, ভুঞারপাড়া, সুন্দর এবং মাদারজানী গ্রামের আনুমানিক ৭শতাধিক মানুষ অংশ নেন।

ইসতিসকা শব্দের অর্থ পানি প্রার্থনা করা বা বৃষ্টির জন্য দোয়া করা। যখন অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, নদী-খাল-জলাশয় শুকিয়ে যায়, মাঠে ফসলের ক্ষতি হয়, গাছপালা, উদ্ভিদ ও তৃণলতা জীর্ণ হয়ে যায়, জীবজন্তু ও পশুপাখির কষ্টের সীমা থাকে না, এমন বিপর্যয় থেকে রেহাই পেতে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। অতীত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতিভরে বৃষ্টির জন্য প্রার্থনা জানানোকে ইসতিসকা বলা হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৩)

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102