মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকের সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের সাথে মুক্তিযোদ্ধাদের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার নির্বাচনী ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন মুক্তিযোদ্ধারা। শনিবার (১১ মে) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন উপজেলার মুক্তিযোদ্ধারা।

আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান জাহাজমারা খ্যাতিপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমানের ছেলে। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতা লীগের একজন নেতা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও মোজাফফর আলী খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান, আব্দুস ছাত্তার ভূইয়া, বাবুল খান, আবুল কাশেম, খসরু, হোসেন আলী, মজিবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান।

সভায় বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ইউসুফ আলী, আবু তাহের মিয়া, কমলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচনী প্রচারণা নামেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102