মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মির্জাপুরে কিশোরীকে বিয়ে করতে চলে এল রাজশাহীর কিশোরী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১২৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে বিয়ে করতে রাজশাহীর বাগমারা থেকে ছুটে এসেছেন দশম শ্রেণি পড়ুয়া আরেক কিশোরী। গত শনিবার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ইন্নত খাঁ চালা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই দুই কিশোরীর ভাষ্য থেকে জানা যায়, প্রায় দুই মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে তাদের পরিচয় ও ক্ষুদে বার্তা বিনিময় হয়। একপর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়ায়। দুইজনই কিশোরী জেনেও তারা সম্পর্ক চালিয়ে যেতে সম্মত হন। পরে শনিবার বিয়ের উদ্দেশ্যে বাগমারার কিশোরী মির্জাপুরে এলে আসল ঘটনা প্রকাশ পায়। তাকে নারী পাচারকারী চক্রের সদস্য আখ্যা দিয়ে আটক করে মেয়ের পরিবার ও এলাকাবাসী।  বাঁশতৈল ইউনিয়ন পরিষদের নারী সদস্য ফিরোজা বেগম বলেন, এ ঘটনা শুনে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। রাজশাহী থেকে আসা মেয়েটিকে তার পরিবারকে ডেকে এনে রাতেই তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102