মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে পুলিশের গুলিতে তিনজন নিহতের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পুলিশের গুলিতে তিনজন আন্দোলনকারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানায় দু’জন এবং বিকেলে ধনবাড়ী থানার সামনে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ৯টায় টাঙ্গাইলের সমন্বয়করা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিকেলে ছাত্রজনতা মিছিল নিয়ে টাঙ্গাইল সদর থানার সামনে দিয়ে যাওয়ার সময় অতি উৎসাহী কিছু পুলিশ মিছিলে গুলি করে। এতে দু’জন শিক্ষার্থী নিহত হন। এছাড়া ধনবাড়ীতেও পুলিশের গুলিতে একজন শিক্ষার্থী মারা যান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, গুলিবিদ্ধ দু’জনের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে পুলিশের দাবি, সন্ধ্যায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে টাঙ্গাইল সদর থানায় প্রবেশ করে পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এছাড়া ধনবাড়ীতেও থানায় হামলা করার সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102