মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে বিভিন্নস্থানে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিভিন্নস্থানে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্ততপক্ষে তিনজন গুলিবিদ্ধ ও ১৫ জনের মতো আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বটতলায় আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছাত্রলীগ পিছু হটে স্থানীয় বিবেকান্দ স্কুলে আশ্রয় নিলে তাতে হামলা চালায় আন্দোলনকারীরা। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। আহত হয় বেশ কয়েকজন।

এ ঘটনা ছড়িয়ে পড়লে শহরের বিভিন্নস্থানে উভয়পক্ষের মধ্যে সহিংসতা ছড়িয়ে পরে। এ সময় শহরের সিএনবি রোড এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধের ঘটনা ঘটে। আহত হয় বেশ কয়েকজন। পুড়িয়ে দেয়া হয় এক সাংবাদিকের মোটরসাইকেল।

এ ছাড়াও দুপুর ১টার দিকে পূর্ব আদালতপাড়ায় টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য ছোট মনিরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ তার মালিকানাধীন পেট্রোল পাম্পেও অগ্নিসংযোগ করা হয়।

অপরদিকে কালিহাতীতে আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আওয়ামী লীগের সভাপতিসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ও ঘাটাইলে পুলিশ বক্স ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপজেলা পরিষদ এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনায় পুরো জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সীমিত আকারে চলছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102