মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

পদত্যাগপত্র নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন রাষ্ট্রপতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। একজন রাষ্ট্রপতি কেন, তাঁর অনেক নিচের স্তরের কারোরই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া উচিত নয়। সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আযম খান বলেন, সেনাপ্রধান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

এই রাষ্ট্রপতির নেতৃত্বে একটি নতুন উপদেষ্টা পরিষদ হয়েছে। রাষ্ট্রপতি এখন যে মন্তব্যটা করছেন, ওনি কি আদৌ চিন্তা করে করছেন? উনি এসব মন্তব্য করতে পারেন কিনা? ওনি তো নিজেই শপথবাক্য পাঠ করিয়েছেন। এ সময় আহমেদ আযম খান বিস্ময় প্রকাশ করে বলেন, একি পাগলের প্রলাপ! এটা তো রাষ্ট্র! একটা রাষ্ট্র নিয়ে তো আমরা এভাবে ছিনিমিনি খেলতে পারি না।তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের যারা দোসর, তারা রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলতে পছন্দ করেন।

আজকের বাস্তবতা হলো ড. ইউনূসের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ আছে। বাস্তবতা হলো  ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। এই বাস্তবতায় রাষ্ট্রপতি যে মন্তব্য করছেন, তা দায়িত্ব জ্ঞানহীন। আমারতো মনে হয়, তাঁর আর এক মুহূর্তও রাষ্ট্রপতির দায়িত্বে থাকা উচিত নয়।

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিএনপির কোনো কর্মসূচি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শুধু বিএনপি কেনো, সমগ্র জাতিই এই রাষ্ট্রপতির পদত্যাগ চায়। ইতিমধ্যে বিভিন্নভাবে আলোচনায় এসেছে যে, তাঁর আর এই দায়িত্বটা পালন করা উচিত নয়।

এ  মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিনসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102