মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কথিত স্বৈরাচার আওয়ামী লীগ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কদর করেনি। কারণ আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে।

বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভদ্রলোক বলে না। এজন্য তারা গুণীদের কদর দিতে জানে না। গণহত্যাকারী আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্যদিয়ে। তাদের আন্দোলনের মধ্যে দিয়ে যারা সরকারে আছেন অন্তর্বর্তী সরকার আব্দুল হামিদ খান ভাসানীর এ ওফাত দিবসে আসেনি, শ্রদ্ধা নিবেদন করেনি, এ জন্য আপনাদের কিন্তু মাশুল দিতে হবে জনগণের কাছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে তিনি টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়। যাতে করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই জনগণের জন্য কাজ করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। সে জন্য বলতে চাই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্বে আছেন যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফেরত দিয়ে একটি নির্বাচন দেবেন ততই কিন্তু ভালো হবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102