মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি মেহেদী হাসানের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ নিজের নামটিও বলতে পারেন না মেহেদী হাসান (১৯)। বাবা-মার নাম তো নয়ই। বাড়ি কোথায়, কোথায় যাবে, পরিবারে তার কে আছে, পরিবারের কারও সঙ্গে যোগাযোগের কোনো পদ্ধতি- এসব কিছুই জানে না মেহেদী। তাই হয়ত গত ৫ মাস আগে নিখোঁজ হওয়ার পরও মেহেদী হাসানের আর খোঁজ মেলেনি।

বিশেষ চাহিদাসম্পন্ন নিখোঁজ মেহেদী হাসানের উপজেলার ওয়ার্শী ইউনিয়নের উত্তর রোয়াইল গ্রামের সাইফুল ইসলাম ও মিনারা দম্পতির ছেলে।

মেহেদী হাসান গত ২৮ জুলাই বাড়ি থেকে রোয়াইল বাজারে যাওয়ার পর নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে ৩০ জুলাই মিনারা বেগম মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাগল প্রায় মিনারা বেগম জানান, তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মেহেদী হাসান বড়। মেহেদী কথা বলতে পারে না এবং বুদ্ধি প্রতিবন্ধি। তবে বাড়ি থেকে রোয়াইল বাজার ও বাড়ির আশপাশে আসা যাওয়া করতে পারতো। গত পাঁচ মাস ধরে দেশের আনাচে-কানাচে তারা খোঁজে ফিরছেন। কিন্তু পাচ্ছে না। মিনারা বেগম বলেন, জানিনা আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে। তিনি বলেন, মরে গেলেও আমি নিশ্চিত হতে চাই আমার ছেলে গেছে। আর যদি বেঁচে থাকে, যদি আমার ছেলেকে কেউ দেখে থাকেন, তাহলে তাকে জানানোর অনুরোধ করেন। তার গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি বলে উল্লেখ করেন মিনারা বেগম।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, সাধারণ ডায়েরি নেয়ার পর সকল থানা ও হাসপাতালে খোঁজ নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102