মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির দায়ে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ মৃতপ্রায় গরু জবাই করে বিক্রির দায়ে রফিকুল ইসলাম নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার গোবিন্দাসী টিমোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।

অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। জানা যায়, গতকাল সকালে উপজেলার রাউৎবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী ফারুক হোসেনের একটি গরু অসুস্থ হয়। পরে স্থানীয় কসাই রফিকুল ইসলাম তা কম মূল্যে ক্রয় করে জবাই করে ৬শ’ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি শুরু করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সহকারে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি। পরে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ওই কসাইকে। এ সময় ভেটেরিনারি সার্জন ডাক্তার মো.তারেকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102