মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

বাসাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সাল মিয়া নামের এক জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। পরে ভুক্তভোগী মামলা করলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার (১৬ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন। এর আগে, দুপুরে ফয়সালকে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত ফয়সাল মিয়া জেলার মির্জাপুর উপজেলার আব্দুল কাদের মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই ছাত্রী একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে ওই শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ফয়সালের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখ উপলক্ষে গত সোমবার বিকেলে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলযোগে বাসাইল পূর্ব-মধ্যপাড়া এলাকার একটির মাদ্রাসার পেছনে নিয়ে যান ফয়সাল। পরে সেখানে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফয়সাল মিয়াকে আটকে রেখে মারধর করে। পরে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করেন। বুধবার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘‘স্থানীয়রা অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102